সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

আকিকা সংক্রান্ত জরুরি পাঁচটি মাসআলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাফেজ মাওলানা আব্দুল মাজীদ মামুন রাহমানী

১.আকিকা কী? উত্তরঃ- সন্তান জন্মের পর আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের লক্ষ্যে জন্মের সপ্তম দিনে পশু জবাই করাকে আকিকা বলে। হাদিস শরিফে এর প্রতি উৎসাহিত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আকিকা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন যে ব্যক্তি সন্তানের আকিকা করার ইচ্ছা করে সে যেন তা পালন করে। ছেলের জন্য সমমানের দুটি ছাগল আর মেয়ের জন্য একটি। মুসান্নাফে আব্দুর রাযযাক হাদিস নং-৭৯৬১

অন্য এক হাদিসে আছে রাসুল সাঃ এরশাদ করেন, সন্তানের সাথে আকিকার বিধান রয়েছে। তোমরা তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত কর (অর্থাৎ পশু জবাই কর এবং সন্তানের শরীর থেকে কষ্টদায়ক বস্তু (চুল) দূর করে দাও। বুখারি শরিফ হাদিস নং-৫৪৭২

২.আকিকা আদায়ের সময় নির্দিষ্ট আছে কিনা?
উত্তরঃ- আকিকা আদায়ের সময়:- সন্তান জন্মের সপ্তম দিন আকিকা করা উত্তম। তিরমিযি শরিফে সপ্তম দিনে আকিকা করার ব্যাপারে হাদিস বর্ণিত হয়েছে। হাদীস নং-১৫২২

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর দৌহিত্রদয় হাসান ও হুসাইন রা.এর আকিকা সপ্তম দিনে করেছেন। আবু দাউদ শরিফ, হাদিস নং-২৮৩৪

তাই সম্ভব হলে সপ্তম দিনে আকিকা করা উত্তম। সপ্তম দিনে সম্ভব না হলে ১৪ তম দিনে বা ২১ তম দিনে করা ভালো। কেননা হযরত আয়েশা রা. বলেন আকিকা সপ্তম দিনে হওয়া উচিত। তা সম্ভব না হলে ১৪ তম দিনে এবং তাও সম্ভব না হলে ২১ তম দিনে। (অবশ্য ২১ দিনের মধ্যে করা না হলে পরবর্তীতে ও তা আদায় করা যাবে) মুস্তাকরাকে হাকেম হাদিস নং-৭৬৬৯

৩.নিজের আকিকা কি নিজে আদায় করতে পারবে?

উত্তরঃ- সন্তানের আকিকা করার দায়িত্ব তার পিতার। যদি তার পিতা আকিকা না দিয়ে থাকে তাহলে নিজেও নিজের আকিকা আদায় করতে পারবে। কেননা হযরত আনাস রা. বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর নিজের আকিকা নিজে করেছেন। ফাতহুল বারী, ৯/৩৭০; মাজমাউয যাওয়ায়েদ , হাদিস নং-৬২০৩

হযরত হাসান বসরী রহমাতুল্লাহি আলাইহি বলেন তোমার যদি আকিকা না করা হয়ে থাকে তাহলে তুমি নিজের আকিকা করে নাও। যদিও তুমি ইতিমধ্যেই প্রাপ্তবয়স্ক হয়ে গেছ। আলমুহাল্লা‌,৬/২৪০

৪. আকিকার হুকুম কি? কি দিয়ে আকিকা করতে হবে এবং এর বন্টন বিধি কি? আকিকার গোশত কে কে খেতে পারবে? আকিà¦