বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার

সৌদি পৌঁছেছেন ৫০ হাজার বায়তুল্লাহর মুসাফির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র হজ পালনের জন্য শনিবার (২ জুলাই) সকাল পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ২১৮ বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ জন; আর বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৬ হাজার ৮৩৩ জন।

মোট ১৩৯টি ফ্লাইটে সৌদি গেছেন হজযাত্রীরা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৭৭টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ৫৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ৯টি। এর আগে গত ৫ জুন শুরু হয় চলতি বছরের হজ ফ্লাইট।

এদিকে চলতি মৌসুমে সৌদিতে গিয়ে এ পর্যন্ত ১০ হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে পুরুষ ৭ জন এবং নারী ৩ জন। এদের ৮ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা যান। বার্ধক্যের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এক নজরে হজের আরও কিছু তথ্য-

• চলতি বছর হজ অনুষ্ঠিত হবে ৮ জুলাই
• সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার জন (রাষ্ট্রীয় খরচ ও গাইডসহ)
• বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৫৩ হাজার ৫৮৫ জন।
• ধর্মবিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৩৫৯টি।
• হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট চালু হয় ৫ জুন।
• সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই।
• প্রথম ফিরতি ফ্লাইট ১৪ জুলাই।
• শেষ ফিরতি ফ্লাইট ৪ আগস্ট।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ