বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রাঙামাটিতে অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাঙামাটিতে অগ্নিকান্ডে ১৩টি দোকান ও ২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ শনিবার ভোরে শহরের কলেজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে তিনজন আহত হয়।

ক্ষতিগ্রস্তরা বলছেন এ অগ্নিকাণ্ডে প্রায় এক কোটির টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকায় একটি দোকানে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকান ও বসতঘরে। আগুন নিয়ন্ত্রণে স্থানীয়রা ছুটে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে রাঙামাটি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সেনাবাহিনী পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা। সবার যৌথ উদ্যোগে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কিন্তু এর আগেই আগুনে ১৩টি দোকান ও ২টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. রফিকুজ্জামান বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে। স্থানীয়দের মধ্যে ৩ জন আহত হয়েছে বলে শুনেছি। তবে ফায়ার সার্ভিস কর্মীরা সবাই অক্ষত আছে। আগুন ভয়াবহ ভাবে ছড়িয়ে যাওয়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ