সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

মেহেরপুরের গাংনীতে বিপুল পরিমাণ ভারতীয় পটকাসহ আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শরিফ মাহমুদ
মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে বিপুল পরিমাণ ভারতীয় পটকা সহ আহসান হাবীব (২৮) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে তাকে আটক করে।আটককৃতত আহসান হাবিব কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বড়গান্ধীয়া ইউনিয়ানের আব্দুলপুর গ্রামের হাসিবুল ইসলামের ছেলে।

গাংনী থানার অফিসার ইনচার্জ(ওসি)আব্দুর রাজ্জাক জানান,গাংনী উপজেলার বেতবাড়িয়া-নাটনাপাড়া সড়ক দিয়ে ভারতীয় অবৈধ পটকা পাচার হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর ক্যাম্প ইনচার্জ এসআই জহির রায়হান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আহসান হাবিবকে বিপুল পরিমানে ভারতীয় পটকাসহ আটক করে। এসময় অবৈধ ভারতীয় পটকা পরিবহন কাজে ব্যবহিত একটি মোটরসাইল জব্দকরে পুলিশ। আটককৃত আহসান হাবিবের বিরুদ্ধে অবৈধ ভারতীয় পন্য দেশে আনার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে মামলা পূর্বক জেলা আদালতের পেরণ করা হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ