শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

দেশবাসীর কাছে ক্ষমা ও দোয়া চাইলেন শামীম ওসমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সপরিবারে হজে যাচ্ছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান।

শনিবার সৌদি আরবের উদ্দেশে দেশ ত্যাগ করার কথা রয়েছে।

এদিকে দেশত্যাগের আগে এক ভিডিওবার্তায় দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি। ভিডিওতে শামীম ওসমান বলেন, আমি আগেও হজ করেছি। সপরিবারে হজে যাচ্ছি।

আমি একজন মানুষ, মানুষ মাত্রই ভুল করে। যারা আমাকে পছন্দ করেন এবং অপছন্দ করেন আমি সকলের কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আল্লাহর ওয়াস্তে আমাকে এবং আামার পরিবারকে ক্ষমা করে দেবেন।

আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন, সহীহভাবে হজ করে আল্লাহকে খুশি করতে পারি। পুরো পৃথিবীর মুমিনদের জন্য দোয়া করতে পারি, বিশেষ করে আমার নারায়ণগঞ্জবাসীর জন্য প্রাণভরে দোয়া করতে পারি।

আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কবুল করে নেন। হজ থেকে ফিরে যেন আল্লাহর সৃষ্টির জন্য কাজ করতে পারি। আমি শয়তানও না, ফেরেশতাও না। আমি মানুষ, স্বাভাবিক ভাবেই আমার ভুল হতে পারে। তাই আমাকে ক্ষমা করে দেবেন। আমি আবারো আপনাদের কাছে ক্ষমা চাই

আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা আরো বলেন, আমি কোনো রাজনৈতিক কারণে এই কথা বলছি না। জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো আল্লাহওয়ালা মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। উনি আমাদের আগামী প্রজন্মের জন্য সম্পদ। আমি যদি বেঁচে নাও থাকি আপনারা তার জন্য দোয়া করবেন।

আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ও তার পরিবারকে হায়াতে তাইয়েবা দান করেন। উনি যেই স্বপ্ন দেখেছেন, তার বাবার অসম্পূর্ণ স্বপ্ন, বাংলাদেশের মানুষ যেন মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে, এই দেশে যেন কোনো গরিব মানুষ না থাকে, সবার পেটে যেন ভাত থাকে, মাথার ওপর যেন ছাদ থাকে। আল্লাহ যেন তার এই স্বপ্ন পূরণ করেন। এই দেশের মানুষের জন্য সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারেন। যদি হজ শেষে বেঁচে ফিরি তবে আবারো দেখা হবে ইনশাল্লাহ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ