বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

খাগড়াছড়িতে আল্লামা আবদুল হালিম বুখারী র. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মুহতামিম ও শায়খুল হাদিস এবং আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব মুফতি আবদুল হালিম বোখারী রহ. এর জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ জুলাই) বাদে এশা খাগড়াছড়ি জেলা সদরের কারিমিয়া মাদরাসায় এ আলোচনা সভার আয়োজন করেন জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা।

জেলা সেক্রেটারি মাওলানা নুরুল কবির আরমানের সঞ্চালনায় ও সভাপতি মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আহনাফ ইসলামিক রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা সানাউল্লাহ নূরী মাহমুদী।

সভার শুরুতে মাটিরাঙ্গা নতুন পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হান্নান জুলফিকারের কুরআন তেলাওয়াতের পর আল্লামা আব্দুল হালিম বুখারী বুখারী জীবনের বিভিন্ন দিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন খাগড়াছড়ি কালেক্টর জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, খাগড়াছড়ি মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা তৈয়ব,খাগড়াছড়ি জেলা সদরের পূর্ব ইসলামপুর দারুল উলুম মাদ্রাসা পরিচালক মাওলানা মুফতি মাকসুদুল করিম, মাটিরাঙ্গা দারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা আকতার হোসেন, দীঘিনালা কবাখালী মাদ্রাসার মুহতামিম মুহতামিম মাওলানা বাহার উল্লাহ, খাগড়াছড়ি রোড ডিভিশন মসজিদের ইমাম মাওলানা রেজাউল করিম মিছবাহ, পানছড়ি থানা মসজিদের খতিব মাওলানা হেলাল, খাগড়াছড়ি মোহাম্মদ পুর জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ দেলোয়ার হোসাইন, ইসলামী আন্দোলন জেলা শাখার সেক্রেটারী মাওলানা কাউছার আজিজী,জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, জেলা মুজাহিদ কমিটির সদর মাওলানা সানাউল্লাহ, সবুজবাগ জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আলী প্রমূখ।

সভায় বক্তাগণ বলেন, আল্লামা আব্দুল হালিম বুখারী (রহ.) দ্বীনি শিক্ষার প্রচার প্রসারে আমৃত্যু অবদান রেখে গেছেন। যা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি তীগ্ন মেধার অধিকারী ছিলেন যে কোন জটিল বিষয় সহজে তিনি উপস্থাপন করতে পারতেন।জাতির ক্রান্তিলগ্নে তাকে হারিয়ে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।

বক্তাগণ মহান আল্লাহর নিকট মরহুমের রুহের আত্মার মাগফেরাত ও জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম কামনা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ