বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক

কাশ্মীরে জি-২০ সম্মেলন ‘আয়োজনের’ বিপক্ষে চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী বছর জি-২০ সম্মেলন জম্মু ও কাশ্মীরে আয়োজনের ভারতীয় সম্ভাব্য পরিকল্পনার বিপক্ষে অবস্থান নিয়েছে চীন।

বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ প্রসঙ্গে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। এনডিটিভির প্রতিবেদনে এমনটি জানানো হয়।

জম্মু ও কাশ্মীরে ভারত জি-২০ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে ভারত, এমন খবর প্রকাশের পর পাকিস্তান এর বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। এবার চীন তাদের অবস্থান জানাল।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, ‘কাশ্মীর ইস্যুতে চীনের অবস্থান একদম সোজাসাপ্টা ও খুবই পরিষ্কার। ইস্যুটি দীর্ঘ দিনের। জাতিসংঘ সনদ, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা এবং দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে সমাধান করতে হবে।’

কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের প্রতি ইঙ্গিত করে ঝাও লিজিয়ান বলেন, ‘পরিস্থিতিকে কঠিন করে তোলে এমন কার্যক্রম সব পক্ষের এড়িয়ে চলা উচিত।’

ঝাও লিজিয়ান আরও বলেন, ‘আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে সমস্যার সমাধান করা উচিত।’

জি-২০ জোটভুক্ত হলো—আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ