বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক

ইউক্রেনকে আরও সারফেস টু এয়ার মিসাইল দিচ্ছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য সর্বশেষ অস্ত্র প্যাকেজের অংশ হিসেবে ইউক্রেনকে দুটি সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম, চারটি অতিরিক্ত কাউন্টার-আর্টিলারি রাডার এবং দেড় হাজার রাউন্ড গোলাবারুদ পাঠাচ্ছে।

পেন্টাগন এ খবর নিশ্চিত করেছে বলে শনিবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাউডেন বৃহস্পতিবার মাদ্রিদে ন্যাটো নেতাদের এক সমাবেশের পর প্রায় ৮২০ মিলিয়ন ডলার মূল্যের সহায়তা প্যাকেজটি দেওয়ার ঘোষণা করেছিলেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই সহায়তার ব্যাপারে এক বিবৃতিতে জানিয়েছিলেন, চলতি সপ্তাহে ইউক্রেনের একটি জনবহুল শপিং মলে হামলা চালানো হয়েছে। ইউক্রেনীয়রা তাদের দেশের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্র তাদের ন্যায়সঙ্গত কারণের পাশে দাঁড়িয়েছে।

এদিকে, ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর নগরী ওডেসায় রাশিয়ার হামলার একদিন পর এবার দেশটির শহর মাইকোলাইভে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার শহরটির মেয়র আলেকজান্ডার শেনকেভি এ বিস্ফোরণের এই তথ্য নিশ্চিত করেছেন।

বিস্ফোরণের আগে ওডেসার পার্শ্ববর্তী মাইকোলাইভজুড়ে সাইরেনের শব্দ শোনা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে শহরটির মেয়র লেখেন, শহরে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে! আপনারা নিরাপদ জায়গায় আশ্রয় নিন। বিস্ফোরণ কীভাবে হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ