বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

হজ কখন ফরজ হয়? হজের মাসে নাকি হজের নিবন্ধনের সময়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।নাজমুল হাসান সাকিব।।

ইসলামের অন্যতম একটি রোকন হজ। তবে আমাদের অনেকেই জানেন না পবিত্র এ বিধান কখন ফরজ হয়? ‘হজের মাসে নাকি হজের নিবন্ধনের সময়!’ এ বিষয়ে দ্বিধা অনেকের। ইসলাম এ বিষয় সম্পর্কে  কী বলে?

উত্তর: হজের মাস হওয়া হজ ফরজের জন্য জরুরি নয়। বরং ব্যক্তি যেখানে বসবাস করে, সেখান থেকে হজের উদ্দেশ্যে রওয়ানা হয়ে হজ করতে পারবে বলে সামর্থ্য হওয়া।

যেমন, বাংলাদেশে নির্দিষ্ট তারিখ পর্যন্ত হজের নিবন্ধন না করলে হজে যাওয়া যায় না। তাই সে নিবন্ধনের সময় যাদের হজ আদায় পরিমাণ অর্থ-সম্পদ থাকে, তার ওপর হজ ফরজ হবে এবং আদায় করাও ফরজ।

আর যাদের কাছে পরবর্তী সময়ে হজ আদায় করার পরিমাণ অর্থ-সম্পদ আসে, তাদের উপরও হজ ফরজ হবে। কিন্তু যাওয়ার ওপর বাধ্যবাধকতা থাকার কারণে তার ওপর আদায় করাটা ফরজ নয়। তাকে মা’জুর ধরা হবে। এমতাবস্থায় তার উচিত আগামী বছরের জন্য প্রস্তুতি গ্রহণ করা।

এর মানে হলো, হজ আদায় করার পরিমাণ অর্থ-সম্পদ ব্যক্তির কাছে থাকলেই হজ ফরজ হয়ে যায়। কিন্তু আদায় ফরজ হয় হজের মাসে।

(গুনিয়্যাতুন নাসেক: ২২, ফাতওয়ায়ে হিন্দিয়া: ১/২১৭, আল বাহরুর রায়েক: ২/৫৩৯) (গুনিয়্যাতুন নাসেক: ২৪, ফাতওয়ায়ে হিন্দিয়া: ১/২১৮, আল বাহরুর রায়েক: ২/৩১১, ইলাউস সুনান: ৮/১০, ফাতহুল কাদীর: ২/৪১৭-৪১৮)।

লেখক: শিক্ষার্থী (ইফতা ২য় বর্ষ), আল মারকাজুল ইসলামী (এ এম আই) বাংলাদেশ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ