বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক

সুদানে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সুদানে সেনাশাসন বিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভে দেশটির নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৯ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, গতকাল বৃহস্পতিবার (৩০ জুন) এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার বিকেলে একদল বিক্ষোভকারী দেশটির প্রেসিডেন্টের বাসভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে কাঁদানে গ্যাস ও টিয়ারশেল ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করলেও বিক্ষোভকারীরা বাসভবনের দিকে অগ্রসর হতে থাকে।

পরে নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্য বেপরোয়াভাবে গুলিবর্ষণ করে।

তিন বছর আগে সাবেক সেনাপ্রধান ওমর আল-বশির দেশটির শাসনক্ষমতা গ্রহণ করেন। বৃহস্পতিবার তার তৃতীয় বর্ষপূতি উপলক্ষে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল।

সামাজিক মাধ্যম ব্যবহার করে বিক্ষোভকারীরা যেন তাদের সংখ্যাবৃদ্ধি করতে না পারে, সে জন্য দু’টি বেসরকারি ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাকে ইন্টারনেট সংযোগ বন্ধের নির্দেশ দেয় সেনা কর্তৃপক্ষ।

তাস্বত্ত্বেও, সামাজিক মাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা যায়, দুই লাখের বেশি বিক্ষোভকারী সরকারবিরোধী বিক্ষোভে জমায়েত হয়েছিল।

বিক্ষোভের ছবি সরাসরি সম্প্রচার বন্ধে বিভিন্ন আরব চ্যানেল যেমন আল-জাজিরার সরাসরি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ