বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল

‘বিশ্বজুড়ে ইচ্ছাকৃতভাবে খাদ্য সঙ্কট সৃষ্টি করছে পশ্চিমা দেশগুলো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনে অভিযানের অজুহাতে বিশ্বজুড়ে ইচ্ছাকৃতভাবে খাদ্য সঙ্কট সৃষ্টি করছে পশ্চিমা দেশগুলো। এমন অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সাথে বৈঠকের পর পুতিন এই অভিযোগ করেন।

নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হবে বিশ্বের শীর্ষ ২০ ধনী দেশের জোট জি-টোয়েন্টির সম্মেলন। তাই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাতে মস্কো সফর করেন দেশটির প্রেসিডেন্ট জোকো ইউদোদো।

বৈঠকের পর আনুষ্ঠানিক ব্রিফিং করেন দুই নেতা। এ সময় বিশ্বজুড়ে চলা খাদ্য সঙ্কটের কারণ হিসেবে পুতিন দায়ী করেন পশ্চিমা বিশ্বকে। বলেন, পশ্চিমা শক্তির একরোখা সিদ্ধান্তের কারণেই বিশ্বজুড়ে খাদ্য সরবরাহ করতে পারছে না রাশিয়া।

পুতিন বলেন, বৈশ্বিক খাদ্য সঙ্কটের মূল কারণ রাশিয়া এবং বেলারুশের ওপর পশ্চিমাদের অযথা অবরোধ আরোপ। গেল বছর আমরা বিশ্বজুড়ে ৪৩ মিলিয়ন টন শস্য রফতানি করেছি। এখন নিষেধাজ্ঞা দিয়ে পশ্চিমা শক্তি যদি এই সরবরাহ বন্ধ করে দেয় তাহলে এর দায় কার?

এ সময় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, আমরা মনে করি আলোচনার সব পথ এখনও বন্ধ হয়নি। মস্কো এবং কিয়েভের মধ্যে অনেক ইস্যুই রয়েছে যেগুলো আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। প্রয়োজনে মধ্যস্থতা করবে জাকার্তা।

এর আগে, কিয়েভ সফর করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। সেখানে তিনি বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ