সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

আরও এক বায়তুল্লাহর মুসাফিরের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে হজযাত্রা শুরুর পর মোট আট বাংলাদেশির মৃত্যু হলো।

আজ রাত ২টায় প্রকাশিত হজ বুলেটিনে আটজনের মৃত্যুর কথা জানানো হয়েছে। এরআগে ২৮ জুন একজন, ২১ জুন দু’জন, ১৭ জুন দু’জন আর ১১ জুন ও ১৬ জুন আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়।

সর্বশেষ যিনি মারা গেছেন তার নাম মোছা. ফাতেমা বেগম। ফাতেমা বেগমের মৃত্যু হয়েছে ৩০ জুন, মক্কায়। ফাতেমা বেগম রাজধানীর বাড্ডার সাতারকুলের বাসিন্দা ছিলেন। তার পাসপোর্ট নম্বর EE0382843।

মারা যাওয়া বাকি সাতজন হলেন- টাঙ্গাইলের আব্দুল গফুর, রংপুরের পীরগাছার মো. আবদুল জলিল খান, ঢাকার বিউটি বেগম, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, নোয়াখালী জেলার নুরুল আমিন ও চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির।

এনটি