বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কয়েক দিন ধরেই মার্কিন ট্রেজারি ইল্ডের ঊর্ধ্বমুখিতার কারণে বিশ্ববাজারে অব্যাহত কমেছে স্বর্ণের দাম। তবে গতকাল ট্রেজারি ইল্ড নিম্নমুখী হয়ে পড়ায় মূল্যবান ধাতুটির দাম কিছুটা বেড়েছে। খবর রয়টার্সের।

তথ্য বলছে, গতকাল স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ১০ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৮২১ ডলার ৫৩ সেন্টে। নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ মূল্যও দশমিক ১০ শতাংশ বেড়েছে। প্রতি আউন্স লেনদেন হয়েছে ১ হাজার ৮২২ ডলার ১০ সেন্টে।

অন্যদিকে স্পট মার্কেটে রুপার দাম দশমিক ১০ শতাংশ কমেছে। প্রতি আউন্স লেনদেন হয়েছে ২০ ডলার ৮১ সেন্টে। তবে প্লাটিনামের দাম দশমিক ৯০ শতাংশ বেড়েছে। প্রতি আউন্স ৯১৮ ডলার ৩২ সেন্টে বিক্রি হয়েছে। প্যালাডিয়ামের দাম ২ শতাংশ বেড়ে ১ হাজার ৯১১ ডলার ৭২ সেন্টে উন্নীত হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ