আলহাজ হাফেজ মাওলানা মুহাম্মদ আজিজুল হক চাঁদ দেখাঃ-হিজরী সন গণনা করা হয় চান্দ্র মাসের হিসেব অনুযায়ী। এর সাথে আমাদের ধর্মীয় অনেক বিষয় জড়িত। অনেক আমল শুদ্ধ হওয়া না হওয়া এর সঙ্গে সম্পৃক্ত।
যেমন: রোযা,হজ,যাকাত,ঈদ,কুরবানী ইত্যাদি। এ কারণে চান্দ্র মাসের হিসেব রাখা মুসলমানদের জন্য ফারযে কিফায়া ঘোষনা করা হয়েছে। অর্থাৎ এটা এমন একটা আমল যার সাথে সমস্ত মুসলমান জড়িত, মুসলমানদের আমল জড়িত। মুসলমানদের একটি দল যদি এর হিসেব রাখে, তাহলে সবার পক্ষ থেকে ফারযের জিম্মাদারী আদায় হয়ে যাবে।
আর যদি কেউ হিসেব না রাখে তাহলে ফারয পরিত্যাগ করায় সকলে গোনাহগার হবে। চাঁদের হিসাব এত জরুরী যে, যদি একদিন কমবেশি হয় তবে রোযা হজ¦,ঈদ প্রভৃতি ইবাদতে আমরা অনেক অসুবিধা আর বিরাট ক্ষতির সম্মুখীন হবো। ইসলামী শরীয়তে চান্দ্রমাসের হিসাবই গ্রহনযোগ্য। চাঁদ ইসলামী ইবাদতের অবলম্বন। তাই চাঁদ এক হিসেবে ইসলামের প্রতীক বা শেআরে ইসলাম। চাঁদ দেখা প্রসঙ্গে আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেন, লোকেরা আপনাকে নতুন মাসের চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে।
বলে দিন যে, এটি মানুষের জন্য সময় নির্ধারণ এবং হজে¦র সময় ঠিক করার মাধ্যম (সূরাঃ বাকারা, আয়াতঃ ১৮৯)। (২) রাতে ইবাদত এবং দিনে রোযা রাখাঃ- বছরের ১২টি মাসের মধ্যে ৪টি মাস বিশেষ মর্যাদাসম্পন্ন।
এই চার মাসের অন্যতম হলো জিলহজ মাস। আল্লাহ তায়ালা কুরআন মজীদে ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহর বিধান ও গণনায় মাস ১২টি, আসমানসমূহ ও যমীন সৃষ্টির দিন থেকে। তারমধ্যে চারটি মাস সম্মানিত। এটিই সুপ্রতিষ্ঠিত বিধান, সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না (সূরাঃ তাওবা, আয়াতঃ৩৬)।
জিলহজ মাস মানে হজের মাস। এ মাসেই হজে¦র মূল কার্যক্রম সম্পাদন করা হয়। অর্থাৎ যদিও হজের ৩টি মাস তথা শাওয়াল, যিলকদ ও জিলহজ। কিন্তু জিলহজের ৮ থেকে ১৩ তারিখ পর্যন্ত হজের মূল আমল পালন করতে হয়। জিলহজ আসলে আমলের মাস। বিশেষকরে এ মাসের প্রথম দশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফযীলতপূর্ণ।
কুরআনুল কারীমে সূরা ফরজ-এ আল্লাহপাক জিলহজ মাসের দশ রাত্রির কসম করে ইরশাদ করেন, “শপথ ফজরের ও শপথ দশ রাত্রির” এর দ্বারা রাব্বুল আলামীন জিলহজ মাসের প্রথম দশ দিনের ফযীলত বুঝিয়েছেন।
হযরত ইবনে আব্বাসের মতে, আল্লাহ তায়ালা হযরত মুসা (আঃ)-কে একমাস আল্লাহর ধ্যানমগ্ন থাকার পর আরো দশ দিন বৃদ্ধি করতে বলেছিলেন তা ছিল এই দশ দিন। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূল (সাঃ) বলেছেন, জিলহজের দশদিন সর্বোত্তম দিন। (মাআরিফুল কুরআন) মুহাদ্দিসিনে কেরাম বলেন, দিন হিসেবে জিলহজ