বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ জবিতে তিন মাসব্যাপী কুরআন শিক্ষার আসর শুরু ‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ’ ‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ১৫ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

নেত্রকোনার বন্যাকবলিত ৩ উপজেলায় জমিয়তের ত্রাণ সহায়তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বন্যাকবলিত নেত্রকোনার  তিন উপজেলায় পাঁচ শতাধিক পরিবারকে ত্রাণ সহায়তা  করেছে  জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

মঙ্গলবার জেলার আটপাড়া,মদন ও মোহনগঞ্জ উপজেলায় এই ত্রাণ সহায়তা করা হয়।

জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর নেতৃত্বে এ মানবিক ত্রাণ সহায়তা কার্যক্রমে অংশ নিয়েছিলেন  দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা মহানগর জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী,পাঠাগার সম্পাদক ও ঢাকা মহানগরের সহ- সাধারণ সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা সলীমুল্লাহ খান, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরের সহ-সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আলম ইসহাকী।

আরো ছিলেন ঢাকা মহানগরের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা বিনয়ামীন, ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সহ-সভাপতি মাওলানা চৌধুরী নাসীর আহমদ, ময়মনসিংহ বিভাগীয় সম্পাদক মাওলানা আব্দুল আলীম ও তারকান্দা উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা আতীকুর রহমান।

স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন নেত্রকোনা জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মফীজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ও মদন উপজেলার নবনির্বাচিত ভাইস মুফতী আনওয়ার হোসাইন, যুব বিষয়ক সম্পাদক রূহুল আমীন,  নগরী সদস্য মাওলানা খায়রুল ইসলাম ও মাওলানা বুরহানুদ্দীনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ