মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম পতনের নতুন রেকর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুদ্রাবাজারে আবারো জোর ধাক্কা খেল ভারতীয় রুপি।

আজ বুধবার বাজার খুলতেই ডলারের বিপরীতে রুপির দাম পতনের নতুন রেকর্ড হয়েছে। এক মার্কিন ডলারের দাম হয়েছে ৭৮.৮৬ রুপি। ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই এ খবর দিয়েছে।

মঙ্গলবার যখন শেয়ার বাজার বন্ধ হয়, তখন ডলারের বিপরীতে রুপির দাম ছিল ৭৮.৭৭। বুধবার তা আরো কমেছে। আর তার সাথেই পতন হয়েছে শেয়ার সূচক সেনসেক্সের।

বুধবার ৪৩৫.২২ পয়েন্ট কমে তা দাঁড়াল ৫২,৭৪২.২৩। পতন হয়েছে ০.৮২ শতাংশ। নিফটির ১৩২.০৫ পয়েন্ট পতন হয়েছে। এখন তা দাঁড়িয়েছে ১৫,৭১৮.১৫। শতকরা হার ০.৮৩।

বাজার বিশেষজ্ঞ অনুজ চৌধুরীর মতে, বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। দেশে সেনসেক্সেরও পতন হয়েছে। সে কারণে পড়েছে রুপির দাম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ