বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার

উদয়পুরের ঘটনায় যা বললেন আল্লামা সাইয়্যেদ আরশাদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
নির্বাহী সম্পাদক>

ভারতের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুদাররিস জমিয়ত উলামায়ে হিন্দের প্রেসিডেন্ট আল্লামা সাইয়্যিদ আরশাদ মাদানির কর্নাটকের ঘটনার বিষয়ে বক্তব্য দিয়েছেন। মালয়েশিয়ায় সফররত আল্লামা আরশাদ মাদানি মালয়েশিয়া পৌঁছে এ বিষয়ে ভিডিও বার্তায় বলেন, আমি রাবেদা আলমে ইসলামির কনফারেন্সে যোগ দিতে মালয়েশিয়া এসেছি। এখানে এসে জানতে পারি ভারতের রাজস্থানের শহর উদয়পুরে একটি ঘটনা ঘটেছে।

জমিয়তে উলামায়ে হিন্দু সবসময় আইন হাতে নিয়ে কোনো কাজ করার বিপক্ষে ছিলো। আমরা এ ঘটনার নিন্দা জানাই। আমরা জানি এটা ইসলামের শিক্ষার বিপরিত বিষয়। এমন কাজ করা দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের নামান্তর।

যেমনভাবে আমরা সবসময় বলে এসেছি যেনো ধর্ম নিয়ে কটাক্ষকারীদের শাস্তি দেয়া হয়। সরকার কে বারবার আনুরোধ করছি ধর্ম নিয়ে কটাক্ষকারীদের জন্য কঠোর আইন প্রণয়ন করা হোক। তাদের এমন শাস্তি দেয়া হোক যেনো অন্য কেউ এ কাজ করতে সাহস না পায়। দৃষ্ঠান্তমূলক কঠোর শাস্তির ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।

যারা ধর্মকে কটাক্ষ করে তাদের শাস্তি দেয়া সরকারের দায়িত্ব। ভারতে শত শত বছর ধরে যে ধারা চলে আসছে। শান্তি সম্প্রীতি চলমান ধারাকে অব্যহত রাখা দরকার। বরং এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেশ ও দেশের মানুষের জন্য শান্তি সম্প্রীতিই সবচেয়ে বেশি প্রয়োজন।

আমার দু:খের সাথে বলতে হয়, আজ যদি সরকার এ ধরণের নিন্দনীয় কাজে আগের থেকে কঠোরভাবে পদক্ষেপ নিয়ে আসতো। আইন প্রণয়ন করতো, তাহলে দেশের মানুষ এমন নেক্কারজনক ঘটনার সাক্ষী হতো না।

আমি মুসলিমদের জমিয়তের পক্ষ থেকে আপিল করছি, আপনারা দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হয় এমন কোনো কাজ করবেন না। আজকে যদিও কঠিন পরিস্থিতি আমাদের সামনে রয়েছে। ইনশাআল্লাহ আগামীদিন এ কঠিন পরিস্থিতি থাকবে না। তবে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমাদের সবার এগিয়ে আসতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ