মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

সিলেট থেকে ছেড়ে গেল হজের প্রথম ফ্লাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেট থেকে ২০২২ সালের অনুষ্ঠিতব্য হজের প্রথম ফ্লাইট নিয়ে ছেড়ে গেছে বাংলাদেশ বিমানের একটি যাত্রীবাহী উড়োজাহাজ।

মঙ্গলবার (২৮ জুন) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সিলেটের স্টেশন ম্যানেজার আবদুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৫ জুন বাংলাদেশ থেকে এবার হজের প্রথম ফ্লাইট সৌদি আরবে যায়। সেদিন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের একটি ফ্লাইটে যাত্রী ছিলেন ৪১০ জন।

এয়ারলাইনস সিলেটের স্টেশন ম্যানেজার আবদুস সাত্তার জানান, আজ সোমবার সকাল সোয়া ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন যাত্রী নিয়ে সরাসরি সৌদি আরবের জেদ্দার উদ্দেশে প্রথম ফ্লাইটটি সিলেট বিমানবন্দর ছেড়ে গেছেন। আগামী ৩০ জুন হজের দ্বিতীয় ফ্লাইট ছেড়ে যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ