বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ জবিতে তিন মাসব্যাপী কুরআন শিক্ষার আসর শুরু ‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ’ ‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ১৫ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

রাশিয়াকে নিন্দা জানিয়ে জি-৭ নেতাদের বৈঠক শেষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘যতদিন প্রয়োজন, ইউক্রেনকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করে জার্মানিতে বিশ্বের ক্ষমতাধর জোট জি-৭ নেতাদের বৈঠক শেষ হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে আজ মঙ্গলবার এমনটি জানানো হয়।

রাশিয়া তেল বিক্রির অর্থ ইউক্রেন আগ্রাসনে ব্যবহার করছে উল্লেখ করে রাশিয়ার তেল রপ্তানির লাগাম টেনে ধরা হবে বলেও জানিয়েছেন জি-৭ নেতারা। অপরিশোধিত তেলের দাম নির্ধারণ করার মধ্য দিয়েও রাশিয়াকে আটকানোর পরিকল্পনা নিয়ে কথা হয়েছে।

জার্মানিতে এই বৈঠকে জি-৭ অন্তর্ভুক্ত যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা আলোচনায় বসেন।

তিন দিনের বৈঠকে নেতারা রাশিয়া থেকে স্বর্ণ আমদানিতে নিষেধাজ্ঞায় সম্মত হন। এ ছাড়া কৃষ্ণসাগর হয়ে ইউক্রেনের শস্য রপ্তানি বন্ধের ফলে যেসব দেশ খাদ্যসংকটে পড়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য তহবিল গঠন নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়। এই তহবিলে জি-৭ জোটভুক্ত দেশগুলো মোট পাঁচ বিলিয়ন মার্কিন ডলার দিতে রাজি হয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ