বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ জবিতে তিন মাসব্যাপী কুরআন শিক্ষার আসর শুরু ‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ’ ‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ১৫ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

বানভাসি মানুষের পাশে আল্লামা আব্দুল লতীফ রহ. ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জহীরুল ইসলাম হুসাইনী
কিশোরগঞ্জ থেকে>

কিশোরগঞ্জের ইটনা উপজেলাধীন রায়টুটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ত্রান বিতরণ করে আল্লামা আব্দুল লতীফ রহ. ফাউন্ডেশন।

২৬ জুন (রোববার) অসহায় বানভাসি মানুষের কাছে ত্রান পৌঁছে দেয়া হয়।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- ১০০ কেজি চিনি, ১০০ কেজি চিড়া, ১০০ কেজি মুড়ি, ১০০ প্যাকেট চানাচুর, ১০০ পেকেট লেক্সাস বিস্কুট, ১০০০ প্যাকেট সেলাইন, ২৫০০ লিটার পানির বোতল ও নগদ অর্থ।

আল্লামা আব্দুল লতীফ রহ. এর বড় জামাতা আল্লামা আব্দুল গনী, শায়েখ আব্দুল মুতীন, কারী জয়নাল আবেদীন, মাওলানা আযহার আলী, মাওলানা আজহার আলী তালুকদার, মাওলানা শাহ আলম, মাওলানা আতাউর রহমান, মাওলানা জাহাঙ্গীর, মাওলানা আব্দুল কাইয়ূম,মাওলানা মাসউদ, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা আতিকুর রহমান, মাওলানা নুরুজ্জামান দিসারী ত্রান প্রদান কার্যক্রমে সহযোগিতা করেন।

এর আগে ত্রান কার্যক্রম উদ্বোধন করেন শাইখুল আল্লামা ফয়জুদ্দীন, খলীফা- আল্লামা আব্দুল লতীফ রহ.।

এই সময় আরো উপস্থিত ছিলেন- রাজী কেন্দ্রীয় ঈদগাহের ইমাম মাওলানা হাবিবুর রহমান, মুফতী জহীরুল ইসলাম হুসাইনী, মাওলানা মাহমুদুল হাসান আমীন, মাওলানা জুনাইদ আহমেদ, মাওলানা আব্দুর রউফ, মাওলানা ইমদাদুল্লাহ, সাকিব হুসাইন রবিন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ