মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

চট্টগ্রামে শনাক্ত বেড়ে ১৩.৫৮ শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে ৬৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ। তবে এ সময় করোনায় কারও মৃত্যু হয়নি।

মঙ্গলবার (২৮ জুন) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এদিন চট্টগ্রামের চৌদ্দটি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়।

একই সময়ে বিআইটিআই ল্যাবে ৮৪ নমুনা পরীক্ষা করে ২২টি পজিটিভ পাওয়া যায়, চমেক হাসপাতাল ল্যাবে ৫৯টি নমুনায় ৯ টি, ইমপেরিয়াল ল্যাবে ৩৯টি নমুনায় ১০টি, ইপিক ল্যাবে ৩৭টি নমুনায় ৩টি, শেভরন ল্যাবে ২৭টি নমুনায় ৫টি, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১২টি নমুনায় ২টি এবং এশিয়ান হাসপাতাল ল্যাবে ১১৯টি নমুনায় পরীক্ষা ৩টি পজিটিভ আসে। সবমিলে এদিন নগরে নতুন শনাক্ত হয় ৬১ জন। এদিন উপজেলায় রোগী শনাক্ত হয় ৫ জন।

এনিয়ে চট্টগ্রামে করোনায় শনাক্ত হয়েছেন ১ লক্ষ ২৭ হাজার ৭৮ জন। মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৬২ জন।

-এএ