বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ জবিতে তিন মাসব্যাপী কুরআন শিক্ষার আসর শুরু ‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ’ ‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ১৫ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

এক দিনে রেকর্ড ডেঙ্গু রোগী শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এক দিনে সর্বোচ্চ ৪৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা হাজার ছাড়াল। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে ৪৭ জন। তাদের মধ্যে রাজধানী ঢাকায় শনাক্ত হয়েছে ৪৬ জন।

আর ঢাকার বাইরে ১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে ১৩৯ জন। তাদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১৩১ জন এবং এরই বাইরে ভর্তি আছে ৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২৮ জুন) পর্যন্ত মোট ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে ১ হাজার ১৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছে ৮৭৬ জন। এ বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ