বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আফগানিস্তানকে ১ কোটি ডলার সহায়তা ঘোষণা জাতিসংঘের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতিসংঘের মানবতা কার্যক্রমের আন্ডার সেক্রেটারি জেনারেল ও জরুরি ত্রাণ সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস আফগানিস্তানের দুর্দশাগ্রস্ত মানুষের জন্য ১ কোটি ডলারের জরুরি সহায়তার ঘোষণা দিয়েছেন।

আফগানিস্তানের সংবাদ মাধ্যম টোলো নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এক টুইটার বার্তায় গ্রিফিথস বলেন, 'শত শত মানুষ মারা গেছে। আরও অনেকে আহত হয়েছেন। বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। শিশুরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এই ভূমিকম্প আফগানিস্তানের দুর্ভাগ্যজনক ঘটনার তালিকার সর্বশেষ সহযোজন। আমি জাতিসংঘের কেন্দ্রীয় জরুরি সহায়তা তহবিল থেকে ১ কোটি ডলারের অনুমোদন দিয়েছি।'

চীন, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান যথাক্রমে ৭৫, ১০ ও ১০ লাখ ডলার দিয়েছে। এছাড়াও, ইউরোপীয় ইউনিয়ন ১০ লাখ ইউরো এবং যুক্তরাজ্য ২৫ লাখ পাউন্ড দিয়েছে।

অন্যদিকে ভারত ও পাকিস্তান থেকে ত্রাণ সামগ্রী এসেছে। চিকিৎসা সেবা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ