বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মুসল্লির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় ইসমাইল হোসেন (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুন) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার গুনগ্রাম নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, নিহত ইসমাইল উপজেলার গুনগ্রামের বাবর আলীর ছেলে।

জানা যায়, তিনি আজ সোমবার স্থানীয় একটি মসজিদে ফজরের নামাজ শেষে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এসময় মধুপুরগামী একটি মালবাহী কাভার্ডভ্যান পথচারী ইসমাইলকে চাপা দিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইসমাইলের মৃত্যু হয়। পরে নিহতের আত্মীয়স্বজন ও স্থানীয়রা তার লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ