বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রথম দিনেই সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার ১৮ হাজার আবেদন এবার ময়মনসিংহ বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই দুই দেশের স্বার্থ বিবেচনায় প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রত্যাশা ত্রিবেদীর আকাবার অঙ্গীকার—নতুন আশার আলো মমেক হাসপাতালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু ‘প্রশান্তিময় কুরআন-২৬’ হিফজ প্রতিযোগিতার উদ্বোধন ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত অন্তত ১৮ ছয় কওমি বোর্ডের সনদে সরকারি-বেসরকারি মাদরাসায় চাকরির সুযোগ কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ

রাজবাড়ীতে মাদরাসা ছাত্রের বিক্ষত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পাটক্ষেত থেকে এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মাদ্রাসা ছাত্রের নাম বাদল মোল্লা। তিনি নবাবপুর ইউনিয়নের বড় হিজলী গ্রামের হুমায়ুন মোল্লার ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, জাহিদ হোসেন নামে একজন ঘাস কাটতে গিয়ে রবিবার সকালে বাদলের লাশ দেখতে পান। তখন স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

জানা যায়, গতকাল শনিবার বিকেল থেকে বাদলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। লাশের গোপনাঙ্গ কাটা রয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

বালিয়াকান্দি থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, ঘটনা শোনার সাথে সাথেই পুলিশ গিয়ে লাশ উদ্ধার করার কাজ শুরু করে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ