মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

ভারতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের সীমান্তবর্তী আসামসহ ভারতের উত্তর-পূর্বের একাধিক রাজ্যের বন্যা পরিস্থিতির তেমন কোনও উন্নতি হয়নি। এখনও পর্যন্ত আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে এখন পর্যন্ত মোট প্রাণহানি ঘটেছে ১৩১ জনের। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৪৭ লাখ ছাড়িয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

বন্যার কারণে আসামের রাজধানীর সাথে হাফলং এলাকার ট্রেন চলাচল আগামী ১২ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। তাছাড়া প্রতিদিনই মারা পড়ছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের বিরল প্রাণী। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক বিবৃতিতে জানিয়েছেন, শিগগিরই দুর্গত এলাকাগুলোর ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে যাবে একটি দল। তারপরই চূড়ান্ত হবে রাজ্যগুলোকে ত্রাণ এবং সংস্কারের জন্য বরাদ্দকৃত তহবিলের পরিমাণ।

আসামের ৩৩টি জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ৮১০টি অস্থায়ী পূনর্বাসন কেন্দ্রে ২৩ লাখেরও বেশি বন্যা দুর্গত মানুষ আশ্রয় নিয়েছে। মেঘালয়ে বন্যার সাথে ভূমিধসের ঘটনা ঘটছে। পশ্চিমবঙ্গের উত্তরে তিনটি জেলায় বন্যা দেখা দিয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে নদী বিপৎসীমার উপর দিয়ে বইছে। এর মধ্যে ভারতের কেন্দ্রীয় আবহওয়া দপ্তর গোটা উত্তর-পূর্ব ভারতে বৃষ্টির কমলা সংকেত জারি করেছে।যার ফলে পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে বলে মনে করা হচ্ছে। বন্যা কবলিত রাজ্যগুলোকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার।

এনটি