বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ট্রলার ডুবে পদ্মায় ছাত্রলীগ নেতা নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান শেষে ফেরার পথে ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রলীগ নেতা আল আরাফি তামিম (২৭) ট্রলার ডুবিতে নিখোঁজ হয়েছেন।

শনিবার (২৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে নিখোঁজ তামিমের বাবা পদ্মা সেতু দক্ষিণ থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।শনিবার পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান ট্রলারে ঢাকায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন চরফ্যাশনের সন্তান বিআইডাব্লিউটিএর সহকারী পরিচালক শরিফুল ইসলাম, চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সোহাগ ও চরফ্যাশন পৌর যুবলীগ নেতা আসাদুজ্জামান খান মানুন।

তাদেরকে উদ্ধার করে শ্রীনগরের ষোলঘর সরকারি হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে।

জানা গেছে, পদ্মা সেতুর উদ্বোধন শেষে দুপুর সাড়ে ১২টায় মাদারীপুরের কাঁঠালবাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা শেষে জাজিরা-মাওয়া হয়ে ঢাকায় যাওয়ার পথে পদ্মা নদীতে আকস্মিকভাবে তাদের ট্রলার উল্টে যায়।

যুবলীগ নেতা আসাদুজ্জামান খান মামুন জানান, তারা সকলেই চরফ্যাশন থেকে লঞ্চযোগে শনিবার পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জনসভা শেষে জরুরি প্রয়োজনে ঢাকায় যাওয়ার জন্য জাজিরা থেকে মাওয়ার উদ্দেশ্যে নদী পথে ট্রলার যোগে রওয়ানা হন।

তিনি আরও বলেন, মাঝপথে হঠাৎ উত্তাল ঢেউয়ের মধ্যে ট্রলারটি মুহূর্তের মধ্যে উল্টে যায়। তাৎক্ষণিক নদীতে টহলরত স্থানীয় নৌ-বাহিনীর সহায়তায় তিনজনকে নদী থেকে উদ্ধার করতে পারলেও সাঁতার না জানা ছাত্রলীগ নেতা তামিম উত্তাল স্রোতে নদীতে তলিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ তামিম চরফ্যাশন কলেজপাড়া এলাকার পৌর ৪ নম্বর ওয়ার্ডের আনসারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মজির উদ্দিনের একমাত্র ছেলে। এছাড়া তামিম চরফ্যাশন সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।

নিখোঁজ এই সংবাদ শুনে তামিমের পরিবারে চলছে শোকের মাতম।

এদিকে এই খবর জানার পর ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মাদারীপুর কোস্টগার্ডকে অবহিত করার পরে তারা এখনও পদ্মায় উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ তামিমকে এখনও উদ্ধার করা যায়নি।

উল্লেখ্য, ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার বিকালে ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া ও ঘোষেরহাট লঞ্চঘাট থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শনিবার মাদারীপুরের জাজিরায় প্রধানমন্ত্রীর জনসভায় অংশগ্রহণ শেষে ছাত্রলীগনেতা তামিমসহ প্রায় ২০-২৫ জন ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ