শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু 

পদ্মা সেতুর উদ্বোধন: বাংলাদেশকে যুক্তরাষ্ট্র-কানাডার অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কানাডা হাইকমিশনের পক্ষ থেকে বিবৃতিতে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

আজ শনিবার মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, ‘পদ্মা সেতুর উদ্বোধনের মাহেন্দ্রক্ষণে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদারকরণে জনগণ ও পণ্যের সুদক্ষ সংযোগ স্থাপনের জন্য টেকসই পরিবহণ পরিকাঠামো তৈরি করা জরুরি।

পদ্মা সেতু বাংলাদেশের অভ্যন্তরে নতুন ও গুরুত্বপূর্ণ সংযোগ সৃষ্টি করবে, ফলে বাণিজ্য বৃদ্ধি পাবে এবং জীবনযাত্রার মান উন্নত হবে। এটি দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সংযোগ সৃষ্টিতে বাংলাদেশের নেতৃত্বের আরেকটি দৃষ্টান্ত।’

কানাডীয় হাইকমিশন তাদের টুইটারে আজ শনিবার সকালে এক পোস্টে বলা হয়, ‘পদ্মা সেতুর উদ্বোধনের বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করছে। বাংলাদেশের উন্নয়নে দীর্ঘ দিনের অংশীদার হিসেবে আমরা (বাংলাদেশকে) অভিনন্দন জানাই।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ