বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গাজীপুরে আগুন, পুড়ে গেছে বসতবাড়িসহ ঝুটের গুদাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুর মহানগরীর কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনকে সক্ষম হয়।

আজ শনিবার (২৫ জুন) দুপুর দুইটার দিকে দুলাল মিয়ার ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশে থাকা আরও ৮ গোডাউনে ছড়িয়ে পড়ে।এসময় একটি বসতবাড়িও আগুনে পুড়ে যায়।

প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে, পরে ফায়ার সার্ভিসে খবর দিলে জয়দেবপুর থেকে দুইটি ও কাশিমপুরের ডিবিএলের একটিসহ মোট ৩টি ইউনিট নিয়ন্ত্রণে একযোগে কাজ শুরু করে।

গাজীপুর ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. মিরাজ ইসলাম জানান, দুপুর দুইটার দিকে ঝুটের গুদামে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান তারা। তিনটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ