বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রথম দিনেই সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার ১৮ হাজার আবেদন এবার ময়মনসিংহ বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই দুই দেশের স্বার্থ বিবেচনায় প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রত্যাশা ত্রিবেদীর আকাবার অঙ্গীকার—নতুন আশার আলো মমেক হাসপাতালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু ‘প্রশান্তিময় কুরআন-২৬’ হিফজ প্রতিযোগিতার উদ্বোধন ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত অন্তত ১৮ ছয় কওমি বোর্ডের সনদে সরকারি-বেসরকারি মাদরাসায় চাকরির সুযোগ কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ

খাদ্য ঘাটতির কারণে বিপর্যয়ের ঝুঁকিতে বিশ্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, খাদ্যের ক্রমবর্ধমান ঘাটতির কারণে বিশ্ব বিপর্যয়ের মুখোমুখি হতে যাচ্ছে।

শুক্রবার তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, করোনা মহামারি ও ইউক্রেন যুদ্ধ 'অভূতপূর্ব বৈশ্বিক খাদ্যসংকট' সৃষ্টি করতে যাচ্ছে। খাদ্য ঘাটতির কারণে ইতোমধ্যে কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর এপির।

জার্মানির বার্লিন শহরে এক সম্মেলনে উপস্থিত হওয়া ধনী ও উন্নয়নশীল দেশের প্রতিনিধিদের উদ্দেশে এক ভিডিও বার্তায় গুতেরেস বলেন, চলতি বছরে বিশ্বের বিভিন্ন স্থানে দুর্ভিক্ষ হওয়ার বাস্তব ঝুঁকি আছে। ২০২৩ সালের পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

গুতেরেস জানান, এশিয়া, আফ্রিকা ও আমেরিকাজুড়ে ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। বিশ্বজুড়ে কৃষকরা সার এবং বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে হিমশিম খাচ্ছেন। চলতি বছরের ঘাটতির কারণে আগামী বছর আরও বিরূপ প্রভাব পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।

জাতিসংঘ মহাসচিব বলেন, কোনো দেশ এ বিপর্যয়ের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব থেকে মুক্ত থাকবে না। তিনি জানান, জাতিসংঘের কর্মকর্তারা একটি চুক্তি নিয়ে কাজ করছেন। সে চুক্তি হলে ইউক্রেন কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে খাদ্য রপ্তানি করতে সক্ষম হবে। রাশিয়াও বাধা ছাড়া বিশ্ববাজারে খাদ্য ও সার সরবরাহের সুযোগ পাবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ