শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু 

করোনায় মৃত্যু ৩, শনাক্ত ১২৮০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৩ জন মারা গেছেন। একই সময়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৮০ জন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ০৭ শতাংশ।

আজ শনিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গতকাল শনাক্ত ছিল ১ হাজার ৬৮৫ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ১৩৮ জন এবং শনাক্ত ১৯ লাখ ৬৩ হাজার ৪৯৩ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৮ হাজার ৪৫৫টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৪৯২টি। এখন পর্যন্ত এক কোটি ৪২ লাখ ৮১ হাজার ৩৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১৫ দশমিক ০৭ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৭৫ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ১০ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ১ জন এবং নারী ২ জন। মৃত্যুবরণকারীদের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন আছেন। এর মধ্যে ঢাকায় ২ জন এবং বরিশালে একজন আছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ