বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কর্তব্যরত অবস্থায় হামলার শিকার নার্সিং কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুনামগঞ্জ সদর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় নার্সিং কর্মকর্তা মো. মোবারকের ওপর হামলা করেছে রোগীর ভাই। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৪ জুন) হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. আনিসুর রহমান মিজান মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. আনিসুর রহমান মিজান বলেন, রাতে হাসপাতালের জরুরি বিভাগে একজন রোগী নিয়ে আসেন তার পরিবার। কর্তব্যরত ডাক্তার রোগী দেখে একটি ইনজেকশন পুশ করার নির্দেশ দেন। তাৎক্ষণিকভাবে কর্তব্যরত নার্সিং কর্মকর্তা ঐ ইনজেকশন পুশ করার জন্য যায়।ইনজেকশন পুশ করতে গিয়ে রোগীর শিরা পেতে দেরি হতে দেখে রোগীর ভাই ওই কর্মকর্তার ওপর হামলা করে।

তিনি আরও বলেন, রোগীর স্বজনরা বিষয়টি সমাধানের জন্য আমাদের সাথে কথা বলেছে। তারা সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে ক্ষমা চাইবে বলে জানিয়েছেন। তারা যদি ক্ষমা না চান,তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ