শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু 

কমল চালের আমদানি শুল্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ বাড়ানোর পাশাপাশি স্থিতিশীলতা আনতে সরকার আগামী চার মাসের জন্য চালের আমদানি শুল্ক কমিয়েছে।

এই চার মাসের জন্য চালের ওপর আরোপিত আমদানি শুল্ক ৬২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করেছে সরকার। একই সঙ্গে নিয়ন্ত্রকমূলক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে আনা হয়েছে ১০ শতাংশে।

বৃহস্পতিবার (২৩ ‍জুন) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমদানিকারকরা ৬২ দশমিক ৫ শতাংশের পরিবর্তে এখন থেকে ২৫ শতাংশ আমদানি শুল্ক পরিশোধ করে আমদানি করতে পারবেন।

নতুন এ শুল্ক ছাড়ের মেয়াদ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে।

তবে এ ক্ষেত্রেও শর্ত জুড়ে দিয়েছে এনবিআর। এ শুল্ক ছাড়ের অনুমোদন পেলে আমদানিকারককে অবশ্যই খাদ্য মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হবে। কেননা, অভ্যন্তরীণ বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে খাদ্য মন্ত্রণালয়ের অনুরোধে এনবিআর শুল্ক কমিয়েছে।

দেশে বন্যা ও প্রতিকূল আবহাওয়ার কারণে এ বছরের ধান আবাদে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বোরো মৌসুমের শুরুতে হাওড়ে আগাম পানি এসে কিছু ধান নষ্ট হয়ে গেছে। পাশাপাশি চলমান বন্যা পরিস্থিতি উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

এ বিষয়ে এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মূল্য নিয়ন্ত্রণে রাখতে আমদানির সুবিধার্থে আমরা শুল্ক কমিয়েছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ