শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু 

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হাজারের বেশি, মৃত্যু ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৩১৯ জন। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৬০ হাজার ৫২৮ জনে। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ২১৪টি।

আজ বৃহস্পতিবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১২৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৯ লাখ ৬ হাজার ২৩২ জন। এদিন করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হলো ২৯ হাজার ১৩৫ জনের।

উল্লেখ্য দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ