শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু 

হাসিনা ও মোদি শীর্ষ বৈঠক ৬ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে শীর্ষ বৈঠক আগামী ৬ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা হবে। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনদিনের সফরে আরও কিছু কর্মসূচি থাকবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গত রোববার নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ পরামর্শ কমিটির (জেসিসি) সপ্তম দফার বৈঠকে যোগ দেন। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুর পাশাপাশি শেখ হাসিনার আসন্ন ভারত সফর নিয়ে তারা আলোচনা করেন। তার ভিত্তিতেই ৬ সেপ্টেম্বর দুই প্রধানমন্ত্রীর বৈঠকের দিন চূড়ান্ত হয়েছে বলে সূত্র জানায়।

জানা যায়, ঢাকা ও নয়াদিল্লির কর্মকর্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের আগে আগামী দুই মাস প্রস্তুতি নেবেন। দ্বিপাক্ষিক সকল ইস্যু সম্পর্কের নতুন নতুন ক্ষেত্র খতিয়ে দেখা এবং ইতোপূর্বের সকল ইস্যু পর্যালোচনা করবেন কর্মকর্তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ