শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু 

‘সফলভাবে দেশ শাসনে রাজনৈতিক প্রজ্ঞার সাথে খোদাভীতি জরুরি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: ‘প্রখ্যাত মুসলিম শাসক সুলতান নুরুদ্দীন জেঙ্গি প্রাজ্ঞ রাজনীতিক ও সমরবিদ হওয়ার পাশাপাশি একজন প্রচণ্ড খোদাভীরু মানুষ ছিলেন। প্রাচ্যবিদরা নুরুদ্দীন জেঙ্গির সাফল্যের দিক আলোচনা করতে গিয়ে শুধু তার রাজনৈতিক প্রজ্ঞা ও চৌকস সমর-কৌশলের কথা লিখলেও বাস্তবে তার সাফল্যের বড় দিক ছিলো খোদাভীরুতা’ বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ইতিহাস গবেষক মাওলানা ইমরান রাইহান।

বুধবার সন্ধ্যার পর রাজধানীর প্রসিদ্ধ ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকায় আয়োজিত ‘জেঙ্গি ও আইয়ুবী: উম্মাহর দুই অতন্দ্র প্রহরী’ শীর্ষক ইসলামী ইতিহাস বিষয়ক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

সভায় উপস্থিত তরুণ শিক্ষার্থীদের উদ্দেশে ইতিহাসের শিক্ষা বর্ণনা করতে গিয়ে মাওলানা ইমরান রাইহান বলেন, এজন্য নেতৃত্বদানে প্রকৃত যোগ্য হতে হলে জ্ঞান-বুদ্ধির পাশাপাশি আল্লাহর ভয় ও খোদাভীরুতা অর্জন করতে হবে।

ইতিহাস বিষয়ক আলোচনা সভা শেষে মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকার শিক্ষার্থীদের এক লাখ টাকার কিতাব উপঢৌকন দেন বিশিষ্ট সমাজসেবক ও প্রতিষ্ঠানটির বিশেষ হিতাকাঙ্খি আলহাজ শহীদ সরকার। এ উপলক্ষেও একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকার মুহতামিম মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমীর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজসেবক ও রাজউকের জ্যেষ্ঠ কর্মকর্তা আলহাজ রোকন সিরাজী। আলহাজ রোকন সিরাজী ও আলহাজ শহীদ সরকার সবসময় প্রতিষ্ঠানটির পাশে থাকেন ও সংশ্লিষ্টদের খোঁজখবর নেন।

সদ্য ইন্তেকাল করা দেশের বরেণ্য আলেম আল্লামা আব্দুল হালিম বুখারী রহ:-এর মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ