শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু 

তৃতীয়বারের মতো করোনা আক্রান্ত বাহাউদ্দিন নাছিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তৃতীয়বারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

বুধবার (২২ জুন) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

তিনি বর্তমানে ডাক্তারের পরামর্শে নিজ বাসায় আইসোলেশনে আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে ২০২১ সালের ১৬ জুন এবং ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর তিনি করোনা আক্রান্ত হন। ইতোমধ্যে বুস্টার ডোজসহ করোনা টিকার মোট তিনটি ডোজ নিয়েছেন বাহাউদ্দিন নাছিম।

গত কয়েকমাস সাংগঠনিক কার্যক্রমে সারাদেশ চষে বেড়িয়েছেন আওয়ামী লীগের খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত এই যুগ্ম সাধারণ সম্পাদক।

সর্বশেষ ১৮ জুন স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শেষ করে পদ্মা সেতুর উদ্বোধনে আওয়ামী লীগের জনসভা সফল করতে ২০ জুন মাদারীপুরে বর্ধিত সভা করে ঢাকায় আসলে অসুস্থ হন এবং পরীক্ষা করলে করোনা রিপোর্ট পজিটিভ আসে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ