মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি ঢাকা মহানগর উওরের আহ্বায়ক কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি ঢাকা মহানগর উওরের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আল্লামা আব্দুল লতিফ ফারুকী আহ্বায়ক, মুফতি রেজাউল হক মুহাম্মদ আব্দুল্লাহ সদস্য সচিব।

বুধবার (২২ জুন) বাদ জোহর মিরপুর-১৩ ‘জামিআ আরাবিয়া খাদেমুল ইসলাম মাদরাসায়’ খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ এর আমীর আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর এর সভাপতিত্বে ঢাকা মহানগর উওর এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে জামিআ মুহাম্মাদিয়া ভাসানটেক এর প্রিন্সিপাল মুফতী আব্দুল লতিফ ফারুকীকে আহবায়ক ও দারুল উলুম ঢাকা মিরপুর-১৩ এর প্রিন্সিপাল মাওঃ রেজাউল হক মুহাম্মাদ আব্দুল্লাহকে সদস্য সচিব ঘোষণা করা হয়।

সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি মুহাম্মদ রুহুল আমিনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, মহাসচিব মুফতী মুহাম্মাদ ইমাদুদ্দীন, ঢাকা মহানগর দক্ষিন এর সভাপতি- মাওলানা রশিদ আহমদ,মাও শাহেদ জাহেরী, মাও নাজমুল হাসান বিন নূরী, মাওলানা শহিদুল্লাহ কাসেমী, মুফতী আব্দুল বাতেন কাসেমী, মুফতী ফয়জুল্লাহ আশরাফী, মাওলানা শাহাদত হোসাইন এমদাদী, মুফতী আব্দুল কাইয়্যুম, মুফতী খালেদ সাইফুল্লাহ নোমানী, মাওলানা আবুল বারাকাত গাজীপুরী, মাওলানা আব্দুল আজীজ কাসেমী, মাওলানা হিদায়াতুল্লাহ রহমানী, মাওলানা আবু ইউসুফ, মাওলানা জহিরুল ইসলাম মারুফ, মাওলানা মাসুম বিল্লাহ, মাওঃ আব্দুল আজিজসহ সংগঠনের সদস্যবৃন্দ ও ঢাকা মহানগর উত্তর এর উলামায়ে কেরাম।

-এটি