শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস

৪৪তম বিসিএস প্রিলির ফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ৪৪তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আজ বুধবার (২২ জুন) প্রকাশিত এই ফলাফলে ১৫ হাজার ৭০৮ জন উত্তীর্ণ হয়েছেন বলে জানিয়েছেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আব্দুল্লাহ আল মামুন।

প্রকাশিত ফলাফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে। উত্তীর্ণদের লিখিত পরীক্ষা আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে বলে আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন।

গত ২৭ মে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট প্রার্থী তিন লাখ ৫০ হাজার ৭১৬ জন। ৪৪তম বিসিএসের মাধ্যমে এক হাজার ৭১০ জন পদে নিয়োগ দেবে সরকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ