শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস

সৌদিতে আরও দুই বাংলাদেশি বায়তুল্লাহর মুসাফিরের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মারা গেছেন বাংলাদেশি আরও দুই বায়তুল্লাহর মুসাফির।

মঙ্গলবার (২১ জুন) পবিত্র মদিনা মুনাওয়ারায় ঢাকার বিউটি বেগম (৪৭) এবং রংপুরের মো. আবদুল জলিল খান মারা গেছেন। বিউটি বেগমের পাসপোর্ট নম্বর- EA0009584। মো. আবদুল জলিল খানের পাসপোর্ট নম্বর- BX0552614।

মঙ্গলবার (২১ জুন) দিবাগত রাত ২টায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে সৌদি আরবে গিয়ে মারা হয়েছে ৬ জন হজযাত্রীর। এর মধ্যে পুরুষ ৪ জন এবং নারী ২ জন। এই ৬ জনের ৪ জন মক্কায় এবং ২ জন মদিনায় মৃত্যু হয়েছে।

বাংলাদেশে থেকে সৌদিতে ফ্লাইট গেছে ৭৮টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৪৩টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৩০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫ টি ফ্লাইট। সর্বমোট ইস্যুকৃত ভিসা ৮১.৪৬ শতাংশ।

এদিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে ফ্লাইটের ৮ ঘণ্টা আগে হজক্যাম্পে যেতে হজযাত্রীদের অনুরোধ জানিয়েছে। অনেক হজযাত্রী সময় মতো হজ ক্যাম্পে না আসায় ঠিক সময়ে ফ্লাইট ছাড়তে পারছে না। অন্যদিকে নির্ধারত সময়ের মধ্যে হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্স না পৌঁছালে জরিমানা করবে সৌদি সরকার। এ কারণে ফ্লাইটের ৮ ঘণ্টা আগে হজযাত্রীদের হজক্যাম্পে যেতে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ