রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

সিলেটে বন্যায় এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেট বিভাগে স্মরণকালের ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে জৈন্তাপুর উপজেলার দরবস্তে মা-ছেলের মরদেহ ভেসে ওঠে। শুক্রবার তীব্র বন্যার পানিতে তারা ভেসে গিয়েছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন, এখন পর্যন্ত তাদের কাছে বন্যায় ২০ জনের মৃত্যুর তথ্য রয়েছে। এদের মধ্যে সিলেটে ১২ জন, সুনামগঞ্জে ৫ জন ও মৌলভীবাজারে ৩ জন মারা গেছেন। জৈন্তাপুর ও তাহিরপুরের ঘটনার তথ্য তিনি শুনেছেন। এদের যোগ করলে মৃতের সংখ্যা ২৩ জন হবে।

জৈন্তাপুরে নিহতরা হলেন- দরবস্ত ইউনিয়নের মানিকপাড়া খলা গ্রামের মৃত আজব আলীর স্ত্রী নাজমুন নেছা (৫০) ও তার ছেলে আব্দুর রহমান (১৪)। সিলেট জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার বন্যার পানিতে তলিয়ে নিখোঁজ ছিলেন মা-ছেলে। মঙ্গলবার লাশ ভেসে উঠেছে।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম জানান, শুক্রবারে নাজমুন নেছা ছেলে আব্দুর রহমানকে নিয়ে পাশের গ্রামে মেয়ের বাড়িতে গিয়েছিলেন। মেয়ের বাড়িতে পানি উঠে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে মা-ছেলে সড়কের পাশে পানিতে তলিয়ে যান। আজকে তাদের মরদেহ ভেসে উঠেছে।

এদিকে সোমবার তাহিরপুরে হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আহত হয়েছিলেন বিপ্লব মিয়া (৫০)। মঙ্গলবার অবস্থা গুরুতর হলে তাকে সিলেটে বেসরকারি একটি হাসপাতালে আনা হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিপ্লব তাহিরপুর উপজেলার উজান তাহিরপুর গ্রামের মৃত আব্দুস সহিদের ছেলে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ