বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিশ্বনবী সা:-এর অবমাননার প্রতিবাদে মহেশখালীতে বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিছবাহ উদ্দীন আরজু।।

মহেশখালী প্রতিনিধি>

ভারতের উগ্র সাম্প্রদায়িক ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্রের পক্ষ থেকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও উম্মুল মু'মিনীন হযরত আয়েশা (রা:) সম্পর্কে কটূক্তির প্রতিবাদে মহেশখালীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলার কালারমারছড়া ইউপির চালিয়াতলী এহ্য়া উলুমিদ্দীন মাদরাসা ও দারুত ত্বাকওয়া জামে মসজিদের মুসল্লীরা এই বিক্ষোভের আয়োজন করেন। এতে মাদরাসার ছাত্র শিক্ষক ও এলাকার নবী প্রেমিকদের ঢল নামে ।

সমাবেশে শেষে চালিয়াতলী এহ্য়া উলুমিদ্দীন মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের বিভিন্ন পয়েন্টে ঘুরে পুনরায় মাদরাসার মাঠে চালিয়াতলী এহ্য়া উলুমিদ্দীন মাদ্রাসার প্রতিষ্ঠিতা পরিচালক মাওলানা মুফতি সিরাজুল ইসলামের দোয়ার মধ্য দিয়ে শেষ করা হয়।

চালিয়াতলী এহ্য়া উলুমিদ্দীন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে মাওঃ ফরহাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, এহ্য়া উলুমিদ্দীন মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা জাফরুল আলম, মাওলানা এহছানুল হক, চালিয়াতলী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা জয়নাল আবেদিন প্রমুখ।

এ সময় সমাবেশে নেতৃবৃন্দ চলমান জাতীয় সংসদ অধিবেশনে নিন্দা প্রস্তাব পাসের দাবি জানান ,ও ভারতীয় হাইকমিশনার তলব করে কঠোর প্রতিবাদ জানানোর আহ্বান জানান, এবং বাংলাদেশে ইসলাম ও মুসলমান সহ সকল ধর্মের বিষোদগার কারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি ফাঁসির বিধান রেখে আইন পাস করার আহ্বান জানান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ