শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস

জাতি হারালো এক যোগ্য রাহবার: মাওলানা খোবাইব বিন তৈয়ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

চট্টগ্রামের আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার পরিচালক ও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ইত্তেহাদের সাধারণ সম্পাদক হাকিমুল ইসলাম আল্লামা শাহ মুফতি আব্দুল হালীম বোখারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামেয়া আরবিয়া ইসলামিয়া জিরির পরিচালক মাওলানা হাফেজ খোবাইব বিন তৈয়ব।

আল্লামা বোখারীর ইন্তেকালে জাতি একজন যোগ্য আলিম ও রাহবার হারিয়েছে। আমি একজন প্রিয় অভিবাবক হারিয়েছি। আমার বাবার ইন্তেকালের পর আমাকে সন্তানের মতো স্নেহ ও শাসন দিয়ে কাজ আঞ্জাম দিতে প্রাণপণ সহযোগিতা করেছেন আল্লামা বোখারী। এমনটাই স্মৃতিচারণে আবেগআপ্লুত হয়ে পড়েছেন মাওলানা খোবাইব।

তিনি বলেন, আল্লামা বোখারী শুধু দ্বীনি জ্ঞান নয়, তিনি সব বিষয়ে পারদর্শী একজন জামানার শ্রেষ্ঠ আলোকিত মানুষ গড়ার কারিগর। তিনি অত্যন্ত বিচক্ষণ ও বিজ্ঞ প্রাজ্ঞ একজন লেখক ও গবেষকও বটে।

আমি তাঁর রূহের মাগফিরাত কামনা করি এবং পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।

মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম শহরের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। আজ রাত ১০ টায় আল্লামা বোখারীর নামাজে জানাজা জামেয়া পটিয়ায় অনুষ্ঠিত হবে।

এর আগে রোববার বাদ মাগরিব হঠাৎ শ্বাস কষ্টজনিত রোগে অসুস্থ হয়ে পড়েন মুফতি আব্দুল হালীম বোখারী। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পরে তাকে আইসিইউতে স্থানান্তর করেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ