মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

চির নিদ্রায় শায়িত হলেন জামিয়া পটিয়ার পরিচালক আল্লামা বোখারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

ভক্ত-অনুসারীদের কাঁদিয়ে চট্টগ্রামের আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ায় নিজ কর্মস্থলে চিরনিদ্রায় শায়িত হলেন জামিয়ার পরিচালক হাকিমুল ইসলাম আল্লামা শাহ মুফতি আব্দুল হালীম বোখারী।

প্রথিতযশা এ আলেমেদ্বীনকে জামিয়ার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ‘মাকবারায়ে আজিজ’ নামক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) রাত ১০ ঘটিকায় জামিয়ার প্রধান গেইটে লাশ রেখে জামিয়ার মসজিদ মাঠ, বিভিন্ন ভবন ও হেফজখানার মাঠসহ থম থমে মুসল্লীর উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজের ইমামতি করেন জামিয়া পটিয়াে প্রধান মুফতি ও মুহাদ্দিস, ফকিহুদ্দীন আল্লামা মুফতি হাফেজ আহমদ উল্লাহ।

বিভিন্ন মাদরাসার পরিচালক, শিক্ষক, ছাত্রসহ রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ আলেম, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি বেসরকারি কর্মকর্তাসহ দেশের নানা প্রান্ত থেকে ধর্মপ্রাণ তৌহিদী জনতা জানাজায় অংশ নেন।

এ সময় আল্লামা বোখারীর সহকর্মী, ছাত্র, ভক্ত ও অনুসারীসহ জানাজায় আসা অনেকে কান্নায় ভেঙে পড়েন। জানাজা উপলক্ষে এলাকাজুড়ে বাড়ানো হয় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জানাজায় উপস্থিত ছিলেন- মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ, হাটহাজারী মাদরাসার পরিচালক আল্লামা ইয়াহয়া, হাটহাজারী সহযোগী পরিচালক মুফতি জসিমুদ্দীন, জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন, লালখান বাজার মাদরাসার পরিচালক মাওলানা মুফতি ইজহারুল ইসলা চৌধূরী, দারুল মা'আরিফের পরিচালক আল্লামা সোলতান যওক নদভী, শিক্ষাবিদ ড. আ ফ ম খালিদ হোসেন, হাইয়ার সদস্য মাওলানা মাহফুজুল হক, ইসলামি আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমেদ, জিরি মাদরাসার পরিচালক মাওলানা খোবাইব বিন তৈয়ব, টেকনাফ জামিয়ার পরিচালক মাওলানা মুফতি কেফায়ত উল্লাহ ও মাওলানা আনাস মাদানী প্রমুখ।

প্রসঙ্গত, চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল সিএসসিআর এ চিকিৎসাধীন কর্তব্যরত চিকিৎসক আজ মঙ্গলবার (২১জুন) সকাল ১০ টায় মৃত ঘোষণা করেন।

এর আগেও তিনি কয়েক দফা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত রবিবার (১৯জুন) হঠাৎ শ্বাস কষ্টজনিত রোগে অসুস্থ হয়ে পড়েন মুফতি আব্দুল হালীম বোখারী। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পরে তাকে আইসিইউতে স্থানান্তর করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ