শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস

আল্লামা বোখারী রহ.’এর অবদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে : জাতীয় মসজিদের খতিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পটিয়া মাদরাসার মুহতামিম ও সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আল্লামা আব্দুল হালিম বোখারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম, খাদেমুল ইসলাম বাংলাদেশের আমীর, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব ও কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের সভাপতি আল্লামা মুফতি রুহুল আমিন সাহেব।

শোকবার্তায় মুফতি রুহুল আমিন বলেন, আল্লামা আব্দুল হালিম বোখারী একজন প্রথিতযশা আলেম ছিলেন, ইলমে হাদিস, ইলমে তাফসিরসহ ইসলামের সকল বিষয়ে তাঁ অগাধ পান্ডিত্য ছিল। কঠিন কঠিন বিষয়গুলো তিনি সহজ ভাবে তিনি  সমাধান করতেন।

কওমি মাদরাসা সনদের সরকারি স্বীকৃতি সহ বিভিন্ন ইস্যুতে তার  অবদানের কারনে জাতি তাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে।

বিবৃতিতে তিনি মরহুমের মাগফেরাত কামনা করে বলেন, আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম নসীব করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

আল্লামা আব্দুল হালিম বোখারীর ইন্তেকালে আরো শোক প্রকাশ করেছেন ছদর সাহেব রহ. এর পৌত্র মুফতি উসামা আমিন, কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা শামছুল হক, খাদেমুল ইসলাম বাংলাদেশের বিভাগীয় জিম্মাদার ও গওহরডাঙ্গা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ফরিদ আহমাদ, খাদেমুল ইসলাম বাংলাদেশের সেক্রেটারির জেনারেল মাওলানা ঝিনাত আলী, কওমি মঞ্চের চেয়ারম্যান মুফতি মোহাম্মদ তাসনীম।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ