মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ। পদ্মা নদীর তীব্র স্রোতে এবং বাতাসের গতিবেগ বৃদ্ধি পাওয়ায় রাত ৭টা ৫০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি।

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, পদ্মা নদীর তীব্র স্রোত ও বাতাসের গতিবেগ বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা এড়ানোর জন্য রাত ৭টা ৫০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

‘ঘাট এলাকায় অল্পসংখ্যক গাড়ি রয়েছে পারাপারের অপেক্ষায়। তবে এখন থেকে আগামীকাল সকালে আলো দেখা না পর্যন্ত ফেরিতে কোনো ধরনের যানবাহন উঠানো হবে না।’

এর আগে গতকাল রোববার রাতেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিকেল থেকে আজ সকাল পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ