বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মহেশখালীতে পাহাড় ধসে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিছবাহ উদ্দীন আরজু
মহেশখালী প্রতিনিধি>

মহেশখালী উপজেলার কালারমারছড়ায় অতি বৃষ্টির কারণে পাহাড় ধসে এক শিশুর মৃত্যু হয়েছে।

১৯ জুন (রোববার) রাত ৯ টায় কালারমারছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড অফিস পাড়া গ্রামের পাহাড়ের কিনারা থেকে পাহাড় ধসের মাটির স্তূপ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, নিহত শিশুটি অফিস পাড়া গ্রামের দিন মজুর নজির হোসাইনের পুত্র রবিউল হোসেন (৫)। ৩ ভাই এক বোনের মধ্যে রবিউল সবার ছোট।

পরিবার সূত্রে জানা যায়, রোববার বিকেলে প্রতিদিনের মতো আসরের সময় খেলতে যায়। সন্ধ্যা হওয়ার পরেও বাসায় না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজার পর পাহাড়ের কিনারায় তার পরনে থাকা লুঙ্গি দেখে রাত ৯ টার দিকে উক্ত স্থানে পাহাড় ধসের মাটি কেটে শিশুটির লাশ উদ্ধার করে স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করেছেন কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ ও ৭ নং ওয়ার্ড মেম্বার মাওলানা মোজাম্মেল হক। তাৎক্ষণিক চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ তার নিজস্ব তহবিল থেকে নগদ দশ হাজার টাকা অনুদান প্রদান করেছেন বলে জানা গেছে।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন জানান, পাহাড় ধসে কালারমারছড়ায় ১ শিশুর মৃত্যুর খবর পেয়েছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ