মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

দেশের বন্যা পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করলেন রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বন্যা পরিস্থিতির জন্য সরকার দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, দেশের এই পরিস্থিতির জন্য কে দায়ী? এই পরিস্থিতির জন্য দায়ী সরকার। অন্য কেউ দায়ী নয়। জনগণকে ক্ষুধায় রেখে পানিতে ডুবিয়ে আপনারা ঝাড়বাতির আলোয় পদ্মা সেতু দেখাবেন, এটা দেশের মানুষ আর মেনে নেবে না।

সোমবার (২০ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের আয়োজিত এক প্রতীকী অনশনে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো ও বন্যার্তদের পর্যাপ্ত সহায়তা দেওয়ার দাবিতে এ প্রতীকী অনশনের আয়োজন করা হয়।

রিজভী বলেন, খালেদা জিয়াকে বন্দি করে তাকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে আপনারা ঠেলে দেবেন এটা আর এ দেশের মানুষ সহ্য করবে না। সময় এসেছে, সরকারের গলায় গামছা দিয়ে রাজপথে লুটিয়ে নেবে বাংলার মানুষ। সেই প্রত্যয় ও অঙ্গীকার নিয়ে এখন মানুষ রাজপথে নেমে পড়বে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনারা নাকি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেবেন, তাহলে আজ কেন রাত ৮টা থেকে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য নির্দেশ দিচ্ছেন। কারণ কোথাও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নেই। ঢাকা তো এখন এক থেকে দেড় ঘণ্টা রাত, না হলে সকালে বিদ্যুৎ চলে যাচ্ছে। আপনারা যেসব আইন করেছেন শুধু আপনাদের লোকদের ধ্বনি করার জন্য আঙুল ফুলে কলাগাছ হওয়ার জন্য। আপনাদের লোকজন যেন বাংলার মানুষের ভাগ্য হরণ করে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে। একই সঙ্গে এই টাকা যেন বিদেশে পাচার করতে পারে সেই সুযোগ করে দেওয়া হচ্ছে।

বিএনপির এ নেতা বলেন, সিলেটের বন্যা আমরা যা দেখছি সকালে হাঁটুপানি দুপুরে মধ্যে কোমর পানি। গোটা সুনামগঞ্জ শহর রীতিমতো পানিতে ভাসছে। আর আপনারা ভাসছেন আনন্দে আত্মহারা হয়ে পদ্মা সেতু দেখিয়ে। পদ্মা সেতুর যে ভেলকিবাজি এটা জনগণ জানে। আপনারা জনগণের সঙ্গে মশকরা করছেন।

তিনি আরও বলেন, সিলেট সুনামগঞ্জ ৫০ লাখ মানুষ পানিবন্দি। তাদের জন্য বরাদ্দ এক থেকে দেড় টাকা, আর পদ্মা সেতুর অনুষ্ঠানের জন্য ভারত থেকে একজন নৃত্যশিল্পী এসেছেন, তাকে নাকি দেবে তিন কোটি টাকা।

সংগঠনের সভাপতি আ ন ম খলিলুর রহমান ইব্রাহিমের সভাপতিত্বে ও কৃষকদল নেতা আব্দুল্লাহ আল নà¦