মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

টাঙ্গাইলে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে তেলবাহী একটি ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়ে খাদে পড়ে গেছে।

সোমবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মির্জাপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। তবে বিকল্প লাইনে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সব ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

জানা যায়, বিকেলে একটি তেলবাহী ট্রেন ২৪টি বগি নিয়ে চট্টগ্রাম থেকে রংপুরের দিকে যাচ্ছিল। এ সময় ট্রেনটি মির্জাপুর রেলস্টেশনে পৌঁছালে ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়ে খাদে পড়ে যায়।

মহেড়া রেল স্টেশন মাস্টার মো. শাহীন বলেন, ‘৯৮১ নম্বর তেলবাহী ট্রেনটির ইঞ্জিন ও একটি তেলের বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।’

মির্জাপুর রেলস্টেশন মাস্টার কামরুল হাসান, তেলবাহী ট্রেনটি সম্ভব ব্রেক সমস্যার কারণে লাইনচ্যুত হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এখনও ট্রেনটি উদ্ধারকাজ শুরু হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ