মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

সামর্থ্য অনুযায়ী সহযোগিতা নিয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ান: আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি।।

বৃহত্তর সিলেটসহ দেশের উত্তর-পূর্বের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বন্যাদূর্গত অসহায় মানুষের পাশে যার যার সাধ্যমত সহযোগিতা নিয়ে দাঁড়ানোর জন্য আলেম-উলামা, যুবক, তরুণ সমাজসহ সক্ষম সর্বস্তরের জনতার প্রতি আহ্বান জানিয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র জামিয়া আহলিয়া দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া।

আজ (১৯ জুন) রোববার এক বিবৃতিতে তিনি আরো বলেন, ইসলাম সাম্য, সহমর্মিতা, মানবতা ও ইনসাফের শিক্ষা দেয়। ইসলাম মনবিকতাবোধের জায়গায় ধর্ম, বর্ণ ও ভাষাগত কোন তারতম্য করে না। সুতরাং দল-মতের ঊর্ধ্বে সকল মানুষকে সমান বিবেচনা করে সহযোগিতা নিয়ে অসহায় আর্তমানবতার পাশে দাঁড়ানো স্বচ্ছল জনসাধারণের মানবিক ও নৈতিক দায়িত্ব।

ব্যক্তিগত বা সম্মিলিত উদ্যোগে যার যার এলাকায় ত্রাণসামগ্রী, নগদ অর্থ ও খাদ্যদ্রব্য সংগ্রহ করে দূর্গত ও বিপর্যস্ত মানুষের মাঝে বিলি-বণ্টনের উদ্যোগ নিন। ফারেগীনে দারুল উলূম হাটহাজারীসহ সকলে নিজেরাও ত্রাণ ও সেবা কাজে শরীক হোন এবং অন্যদেরকেও উদ্বুদ্ধ করুন।

আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া বলেন, ইতিমধ্যেই পত্রপত্রিকায় সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রামসহ দেশের উত্তর ও পূর্বাঞ্চলের বন্যা দুর্গত এলাকার যেসব চিত্র ও খবর আসছে তাতে জানা যাচ্ছে, টানা বৃষ্টি ও হিন্দুস্তান থেকে নেমে আসা ঢলে দেশের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতি আরো খারাপ হচ্ছে।

বাড়ি-ঘর তলিয়ে যাওয়ায় বাঁধ ও পাকা রাস্তাসহ বিভিন্ন জায়গায় আশ্রয় নেওয়া লোকজন বিশুদ্ধ পানি, খাদ্য ও শৌচাগারের অভাবে মানবেতর জীবনযাপন করছেন। বন্যা কবলিত এলাকার সব উঁচু বাঁধ, পাকা সড়ক ও বিভিন্ন উঁচু প্রতিষ্ঠানে বানভাসি পরিবারগুলো তাদের গবাদিপশু নিয়ে বাস করছে। চাহিদা মতো ত্রাণ পাচ্ছেন না তারা। এসব এলাকার মানুষ যে অত্যন্ত করুণ ও মানবেতর পরিস্থিতির মুখে পড়েছে, সহজেই বুঝা যায়। উপদ্রুত অনেক এলাকায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। বন্যার কারণে অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থা